ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে ইকবাল গ্রিল ফাউন্ডেশন এর অর্থায়নে সেবামূলক আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আহসান জামীল টেকনিক্যাল সেন্টারের উদ্যোগে ২০২৪ সালের দুজন শিক্ষার্থীকে তাদের সামগ্রিক পারফরম্যান্সের জন্য পুরষ্কার প্রদান, ইকবাল গ্রিলের স্বরণসভা, ইফতার ও দোয়া মাহফিল ২৮ মার্চ ২০২৫ শুক্রবার আহসান জামীল টেকনিক্যাল সেন্টার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপক নাছির উদ্দীনের সঞ্চালনায় অধ্যক্ষ কামরুল হাসানের সভাপতিত্ব এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে রাখেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টার এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সারওয়ার এহসান জামিল, তিনি বলেন- ইকবাল গ্রিল একজন ব্যবসায়ী এবং সমাজসেবক ছিলেন, তিনি ১৯৩৫ সালে ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৮৯ সালে পাকিস্তানের লাহোরে মারা যান। আজ ইকবাল গিলের ৩৬ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টার এর কম্পিউটার ডিপার্টমেন্টের সিনিয়র ইন্সট্রাক্টর নজরুল ইসলাম, মেকানিক্যাল ডিপার্টমেন্টের সিনিয়র ইন্সট্রাক্টর মোসাদ্দেক হোসাইন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর অতুল প্রসাদ রায়, কম্পিউটার অপারেটর জাহিদুল ইসলাম, অফিস সহকারী রাবেয়া বসরি, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। পুরস্কার প্রাপ্তরা হলেন, মাহিমা আক্তার, অপূর্ব শীল রাতুল। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply