ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পর সন্দ্বীপ উপজেলা পরিষদের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া ইফতার মাহফিল করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সন্দ্বীপ উপজেলা শাখা। ২৮ মার্চ শুক্রবার সন্দ্বীপ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জিয়াউল হাসান এর সভাপতিত্বে সেক্রেটারি কেফায়েত উল্লাহর সঞ্চালনায় এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার অফিস সম্পাদক তানভীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্কুল বিভাগের সহকারী সম্পাদক দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহির উদ্দিন। সাবেক দায়িত্বশীলদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক জেলা সভাপতি ইকবাল হোসাইন। সাবেক জেলা বায়তুলমাল সম্পাদক মুসলেহ উদ্দিন ও মহিব উল্লাহ। সাবেক উপজেলা সভাপতি সাহেদ খান প্রমুখ।
Leave a Reply