1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

জুলাই অভ্যুত্থানে নারীদের জন্য পুরস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের জুলাই-আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারীদের সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। মর্যাদাপূর্ণ ও সম্মানজনক এই মার্কিন পুরস্কারের নাম ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয় অ্যাওয়ার্ড’। আগামীকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকবেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুখপাত্র ট্যামি ব্রুস। সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক। ট্যামি ব্রুস বলেন, আগামীকাল ১৯তম বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এখানে উপস্থিত থাকবেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। সারাবিশ্বের আটজন নারীকে ম্যাডেলনিন অলব্রাইট অনারেরি গ্রুপ পুরস্কার দেওয়া হবে। ২০০৭ সাল থেকে ৯০টি দেশের ২০০ নারীকে পুরস্কৃত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আইডব্লিউওসি পুরস্কার যা আমরা বলি বিশ্বজুড়ে সেইসব নারীদের স্বীকৃতি দেয় যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছেন। পুরস্কারপ্রাপ্ত নারীরা শাস্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক। তাদের প্রচেষ্টার ফলে তারা প্রায়শই তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকির সম্মুখীন হন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews