1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

কারা কর্তৃপক্ষ ইমরান খানকে ঈদের নামাজ পড়তে দেয়নি

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২২৮ গননা করুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

একতা ডেস্কঃ টানা তৃতীয়বারের মতো ঈদুল ফিতর কারাগারেই কাটালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা সাবেক এই প্রধানমন্ত্রী এবার কঠোর নিরাপত্তার কারণে ঈদের নামাজ আদায় করতে পারেননি। সোমবার এক প্রতিবেদনে এমনই তথ্য দিয়েছে জিও নিউজ। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ প্রায় ১০০টি মামলায় অভিযুক্ত ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় পাকিস্তানে।

এদিন কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে ইমরান খান সেই নামাজে অংশ নিতে পারেননি। তার স্ত্রী বুশরা বিবিও একই কারাগারে বন্দি আছেন। তিনিও এদিন নিজ সেলে অবস্থান করেন। তবে কারাগারের অন্যান্য বন্দি, বিচারাধীন বন্দি এবং কারা কর্মকর্তারা অবশ্য ঈদের নামাজে অংশ নিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এই কারাগারের চারপাশে বিশেষ তিন দিনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগারের আশপাশে ৮টি অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। এছাড়া প্রায় ২০০ নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী মোতায়েন করা হয়েছে। সদর এসপি নাবিল খোকারের তত্ত্বাবধানে তিন শিফটে নিরাপত্তার দায়িত্ব পালন করা হবে। অন্যদিকে পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় পুলিশ সদস্যদের অ্যান্টি-রায়ট গিয়ার সরবরাহ করা হয়েছে।

পিটিআই সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ প্রতিহত করতে একটি রিজার্ভ ফোর্সও মোতায়েন করা হয়েছে। ঈদুল ফিতরের নামাজ আদায় করতে না দিলেও ঈদ উপলক্ষে ইমরান খানের জন্য কিছু ব্যক্তিগত সামগ্রী উপহার দিয়েছে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। সেগুলোর মধ্যে ছিল- চার সেট নতুন পোশাক, এক জোড়া জুতা ও একটি কোমরকোট।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews