1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

গুঞ্জন রটেছে থালাপতির ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২২৭ গননা করুন
ভারতের দক্ষিণী ফিল্মের সুপারস্টার থেকে রাজনীতির ময়দান, থালাপতি বিজয়।

একতা ডেস্কঃ ভারতের দক্ষিণী ফিল্মের সুপারস্টার থেকে রাজনীতির ময়দান, থালাপতি বিজয়ের পথচলা এখন এক নতুন মোড় নিয়েছে। গ্ল্যামার দুনিয়া ছেড়ে এবার রাজনীতিতে শক্ত অবস্থান গড়তে দৃঢ়প্রতিজ্ঞ থালাপতি। এরই অংশ হিসেবে সম্প্রতি তামিলনাডুর মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করতে একটি আয়োজন করেন এক বিশাল ইফতার মাহফিলের। ৭ মার্চ চেন্নাইয়ের রোয়াপোট্টা এলাকার ওয়াইএমসিএ মাঠে বিজয়ের রাজনৈতিক দল তামিকার উদ্যোগে আয়োজন করা হয় এই ইফতার মাহফিল। মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে নিজেও সারাদিন রোজা রাখেন বিজয়। এমনকি, নামাজেও অংশ নেন। আয়োজনে অংশ নিয়েছিলেন স্থানীয় ১৫টি মসজিদের ইমামসহ ৩০০০ মানুষ। সাদা কুর্তা ও টুপি পরা সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পর মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে ভক্তদের মাঝে। অনেকে বিজয়ের সম্প্রীতির বার্তাকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ এটিকে কেবল মাত্র ভোটের রাজনীতির কৌশল হিসেবেই দেখছেন।

কেউ বলছেন, একজন নেতা হিসেবে এটি প্রসংশনীয় আবার কেউ কেউ কটাক্ষ করে বলছেন, নতুন দল খুলেছেন তাই ভোটের জন্য ভাইজানদের খুশি করতে হবে। ২০২৪ সালে দল গঠনের ঘোষণা দিয়ে ২০২৬ সালের তামিলনাডুর বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিজয়। ইতোমধ্যেই জনসংখ্যাভিত্তিক সংসদীয় সীমানা নিয়ে তার মতামত স্পষ্ট করেছেন যা দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর জন্য ন্যায়বিচার দাবি করে। ইফতার পার্টির আয়োজনকেও অনেকে তার রাজনীতি স্ট্র্যাটেজি হিসেবে দেখছেন, যেখানে তিনি তামিল জাতীয়তাবাদকে সামনে রেখে সব সম্প্রদায়ের কাছে পৌঁছাতে চাইছেন। রাজনীতিরর পাশাপাশি বিজয় এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘জানা নায়া গান’ নিয়ে। তবে এটি হয়তো বিজয় অভিনীত শেষ সিনেমা। রাজনীতির জন্য অভিনয় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। তিনি ঘোষণা করেছেন জানা নায়া গান তার ৬৯ তম সিনেমা এবং এটিই হবে তার শেষ সিনেমা। এই সিনেমায় একজন রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে বিজয়কে।

রাজনৈতিক এই চরিত্র করতে গিয়েই তার মনে হয়েছে মানুষের জন্য কিছু করতেই তাকে অভিনয় জগৎ ছাড়তে হবে। এই ভাবনা থেকেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। ক্যারিয়ারের শেষ সিনেমা জানা নায়া গানে বিজয়ের পারিশ্রমিক ২৭৫ কোটি টাকা, যা তাকে ভারতের সবচেয়ে দামি তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews