1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

ইসরায়েলের অর্থমন্ত্রী পদত্যাগ করলেন

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মট্রিচ পদত্যাগ করেছেন। গতকাল ৩১ মার্চ, সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ১ এপ্রিল, মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু। স্মোট্রিচের একজন মুখপাত্র বলেছেন, নেসেট সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে মতবিরোধের জের ধরে অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন। ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী জোট সরকারের মধ্যকার উত্তেজনা আরও বাড়লো।

যদিও তার পদত্যাগের ফলে নেতানিয়াহুর জোট ভেঙে পড়ার সম্ভাবনা নেই। কারণ, সরকার গত সপ্তাহে ইসরায়েলের সংসদে তাদের ২০২৫ সালের বাজেট পাস করেছে। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে স্মট্রিচ সব ধরনের যুদ্ধবিরতি উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন।

যেকোনো ধরনের যুদ্ধবিরতি হলে তিনি পদত্যাগ করবেন। তিনি অধিকৃত পশ্চিমতীরকে ইসরায়েলের ভূমি হিসেবে গ্রহণ করার পক্ষে। তিনি গাজা উপত্যকা স্থায়ীভাবে দখলে রাখতে চান, সেখানে অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের রাখার পক্ষে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews