1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মুক্তাগাছায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ৯ বছর বয়সী এক শিশুকে বেড়াতে নিয়ে গিয়ে ‘রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। ধর্ষণের অভিযোগে উত্তেজিত জনতা অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। স্থানীয় সূত্র বলছে, দুলাল ঈদের দিন বিকালে তার শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যাবার কথা বলে নিজের মেয়েকে দিয়ে পাশের বাড়ির ৯ বছর বয়সী মেয়েটিকে ডেকে নেয়। পরে নিজের মেয়েকেসহ ওই শিশুকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। পরে নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে রেখে ওই শিশুকে বাইরে নিয়ে গিয়ে ‘রাতভর ধর্ষণ’ করে। পরে মঙ্গলবার সকালে শিশুটিকে একটি ভ্যানে করে অসুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছে দেন দুলাল। শিশুটি তার পরিবারকে জানায়, দুলাল তাকে রাতভর ‘ধর্ষণ’ করেছে। উত্তেজিত গ্রামবাসী দুলালের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে তারা মজিদকে আটক পিটিয়ে পুলিশে সোপর্দ করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা মজিদের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

ধর্ষিতা শিশুটির বড় বোন বলেন, দুলাল তার শ্বশুরবাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ঈদের দিন বিকালে শিশুটিকে নিয়ে যায়। পরে সারা রাত আমার বোনের কোনো সন্ধান পাইনি। সকালে দুলাল আমার বোনকে নিয়ে আসে। তখন আমরা দেখি বোন খুবই অসুস্থ। পরে সে জানায় দুলাল তাকে ধর্ষণ করেছে। আমার ভাইয়েরা দুলালকে ধরতে গেলে আতিক আর মজিদ দুলালকে সরিয়ে দেয়। পরে পুলিশ এসে মজিদকে ধরে নিয়ে যায়।

পুলিশ সোমবার আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে মুক্তাগাছা থানার পরিদর্শক রিপন চন্দ্র গোপ জানিয়েছেন। মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগিতা করায় মজিদ নামের একজনকে আটক করা হয়েছে। ভিকটিম শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত দুলাল পালিয়েছে। তাকে ধরার চেষ্টা এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews