1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

ক্ষমতায় থাকার নতুন পদ্ধতি বের করছে এক শক্তি

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৮২ গননা করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

একতা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় থাকার জন্য একটি শক্তি নতুন নতুন পদ্ধতি বের করছে। বলে মন্তব্য করেছেন। তবে বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে, যাতে এই শক্তিও দাঁড়াতে না পারে। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্টও একটা শক্তি, যারা একভাবে ক্ষমতা দখল করে থাকে। আরেকটা শক্তি আছে, যারা ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পদ্ধতি বের করছে। ফ্যাসিস্টও দাঁড়াতে পারেনি, এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে, সে জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে।

ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নির্বাচনী হাওয়া বইছে। সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন, যদিও পুরোটা এখনো আসেনি। মানুষ এখন নির্বাচনের পরিবেশ দেখতে পাচ্ছে। সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। মনে হচ্ছে, দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বহু বছর পর বাংলাদেশ সেই আনন্দঘন নির্বাচনী পরিবেশের দিকে অগ্রসর হচ্ছে।

তিনি আরো বলেন, গত ১৬-১৭ বছর ধরে আমরা যে আকাঙ্খার জন্য, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়েছি, সেটি হচ্ছে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংসদ ও সরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। মানুষ সেই আকাঙ্খা পূরণের অপেক্ষায় রয়েছে। বর্তমান পরিস্থিতি বিগত বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, এটাই বাংলাদেশ, এই বাংলাদেশকে এভাবেই রাখতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews