বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুরে গ্রামীণ মজুর-শ্রমজীবী মানুষের সভায় মহেশপুর উপজেলা কমিটি নির্বাচিত হয়েছে। বাসুদেব বিশ্বাসকে সভাপতি ও পরিতোষ হালদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন করা হয়েছে।
২ এপ্রিল, বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায় জেলা প্রতিনিধি ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ঝিনাইদহ জেলা আহ্বায়ক সুজন বিপ্লব। সভায় নেতৃবৃন্দ, গ্রামীণ মজুরের রেশনিং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও বিনা জমায় ষাটোর্ধদের পেশসনসহ নানাবিধ দাবিতে আন্দোলন-সংগঠন পরিচালনার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply