1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

সন্দ্বীপে শুভ স’মিল আগুনে পুড়ে ছাই

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে গভীর রাতে আগুনে পুড়ে ১টি স’মিল ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৭ লক্ষ টাকা আর্থিক মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ৫ এপ্রিল দিবাগত রাত ৩.৩০ উপজেলার পৌরসভা ৫ নং ওয়ার্ড শাহাজাহান মিয়া তেমাথায় এ ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিস কে ফোন দিলে শেষ রাতে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ইলিয়াস জানায়, রাতে সাড়ে ৩টায় হঠাৎ করে স’মিলে আগুন জ্বলতে দেখে মালিককে খবর দেয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স’মিলে থাকা গাছসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত সমিলের মালিক সুফিয়ান জানায়, ঘটনার রাতে স্থানীয়দের মাধ্যমে জানতে পেয়ে, সাথে সাথে ঘটনাস্থল পৌঁছলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে স’মিল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সমিলের পরিচালক মাস্টার আকবর হোসেন বলেন শেষ রাতে ফোন পেয়ে দ্রুত ঘটনা স্হালে পৌঁছে দেখি আমাদের মিলের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এটা আমাদের ৩০ বছরের ব্যবসা প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, আমার ধারণা শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন বলেন ৯৯৯ থেকে ফোন পেয়ে রাত ৪.৫৭ মিনিটে আমরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। যেহেতু স’মিলে কোন বৈদ্যুতিক সরঞ্জাম নেই, তাই আমাদের ধারণা সিগারেট বা ধাতব জাতীয় কোন বস্তু থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews