একতা ডেস্কঃ আগামী এক মাসের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ শেষ হবে বলে আশ্বস্ত করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রবিবার সকালে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে তিনি এ কথা জানান। তিনি বলেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে। মামলাটির বিচার নিয়ে সরকার বেশ আন্তরিক। মামলার বিচারকাজ দ্রুত শেষ করার ব্যাপারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সার্বক্ষণিক নজর রাখছে। আইন মন্ত্রণালয় বিষয়টি আরও নির্দিষ্ট করে বলতে পারবে। তবে দ্রুত বিচারের জন্য আমরা চাপ অব্যাহত রেখেছি।
তিনি বলেন, জুলাই-আগষ্টের আহত পরিবারগুলোর সঙ্গে ঈদ করেছি। একজন মানবাধিকার কর্মী হলেও এবার ১৮ কোটি মানুষের সঙ্গে ঈদ করেছি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।
Leave a Reply