1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স-সৌদি বললেন ম্যাক্রো

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২২৬ গননা করুন

একতা ডেস্কঃ ফ্রান্স, মিশর ও জর্ডান ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স ও সৌদি আরব। গাজা সংকটে শান্তির পথ খুঁজতে কূটনীতির দরজায় কড়া নাড়ছে বিশ্ব। মিশরের কায়রো শহরের আল-ইত্তেহাদিয়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্থানীয় সময় ৭ এপ্রিল, সোমবার বৈঠকে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন তারা।

সেইসঙ্গে বৈঠকে উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ না করার আহ্বান জানান। দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে সৌদি আরবের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার কথাও জানান তিনি।

মিশরের প্রেসিডেন্ট সিসি জানান, গাজা নিয়ে প্যারিস ও কায়রোর অবস্থান এক। এছাড়াও বৈঠকে মিশর ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষর হয় বেশ কিছু সহযোগিতা চুক্তি। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন খাতে যৌথ কাজের ঘোষণা আসে দুদেশের পক্ষ থেকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews