একতা ডেস্কঃ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতিমধ্যে অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া বিক্ষোভের নামে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন ইসলামিক স্কলার ও বক্তা মিজানুর রহমান আজহারি। ৮ এপ্রিল, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতিউৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়।
মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।

Leave a Reply