1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সন্দ্বীপে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দখলদার ইসরায়েলের গাজার উপর বর্বরোচিত হত্যাকান্ডের বিরুদ্ধে বৈশ্বিক হরতালের সমর্থনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সন্দ্বীপ কমপ্লেক্সে সোমবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। বিক্ষোভ সমাবেশে মাওলানা মাহবুবুল উল্লাহর সভাপতিত্বে বক্তাগণ বলেন, ইয়াহিদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন। কোনো সভ্য জাতি এই এই বর্বরতাকে সমর্থন করতে পারে না। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্যেশ্য করে বক্তাগণ বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে আপনার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। আপনি বিশ্বমোড়লদের সাথে ফিলিস্তিন বিষয়ে সমাধানের প্রক্রিয়া গ্রহণ করুন। দখলদার ইসরায়েলকে নৃশংস হত্যাকান্ডের দায়ে ফিলিস্তিন থেকে উচ্ছেদ করতে বাধ্য করুণ। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী প্রেরণ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ান। সাথে সাথে ভারতে মোদি সরকার ওয়াকফ আইন করে মুসলীমদের ভিটা ও ভূমিহীন করার যে অপচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার নিন্দা জানানোর দাবি জানান।

বক্তাগণ বলেন, আমরা সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ইসরাঈলী সকল পণ্য বয়কট ও দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের পাশে দাঁড়াবো। মাও. শরীফ হায়দার ও মাও. আব্দুর রহমান সায়েমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন, মাওলানা হাফেজ আহমদ, মাওলানা মিনহাজ উদ্দিন দেলোয়ার, হেফাজত সেক্রেটারি মাও. জাহেদুল ইসলাম, মাওলানা ওমর ফারুক ফয়সাল, মুফতী নুরুল আবছার, মাওলানা শাব্বির আহমাদ, মুফতী আহসান উল্লাহ, প্রফেসর নিজুম খান, ইসলামী আন্দোলন সন্দ্বীপ প্রতিনিধি মাও. শেখ জাহিদুল ইসলাম, মাও. মাকসুদুর রহমান, মাও. সাইফুল ইসলাম মুফতী মাহমুদুল হাসান, মাও. জাহেদ মুছাপুরী, মাও. শাহাদাত নাফিস প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews