একতা ডেস্কঃ বিএনপি ঢাকায় সফরত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজির সঙ্গে বৈঠক করেছে। মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার দুপুর ১২টায় ব্রিটিশ হাইকমিশনার বাস ভবন বৈঠকটি হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাসভীর উল ইসলাম, দলের উপ-কোষাধ্যক্ষ ও সাবেক বিজিএমইএ পরিচালক মাহমুদ হাসান খান বাবু।
\
Leave a Reply