1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

এখন শুল্কের সমালোচনায় ট্রাম্পের ঘনিষ্ঠ ধনীরাও

  • বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ গননা করুন

একতা ডেস্কঃ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এতদিন যুক্তরাষ্ট্রের যে সব শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সমর্থন পেয়ে আসছিলেন, অভূতপূর্ব শুল্ক আরোপের ঘটনার পর, বিশেষ করে তার প্রভাবে শেয়ারবাজারের পতনের পরিপ্রেক্ষিতে তাদের অনেককেই এখন সমালোচনা করতে দেখা যাচ্ছে। এর মধ্যে একজন বিল আকম্যান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতাকে সমর্থন দেয়া শতকোটি ডলারের অধিকারী এই বিনিয়োগকারী বলছেন, ট্রাম্পের শুল্ক আরোপ অর্থনৈতিক ক্ষেত্রে পারমাণবিক যুদ্ধের শামিল।

ট্রাম্প বলেছেন, যে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি, তাদের ওপর আরও বেশি পাল্টা শুল্ক বসাবেন তিনি। এক্সে আকম্যান লিখেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে বিনিয়োগ থমকে যাবে, ভোক্তাদের ব্যয় বন্ধ হয়ে যাবে। ফলে বাকি বিশ্বে আমাদের সুনাম মারাত্মক ক্ষতি হবে, যা কাটিয়ে উঠতে আমাদের বহু বছর ও দশকও লাগতে পারে। আকম্যানের পোস্টটি এখন পর্যন্ত ১ কোটির বেশি মানুষ দেখেছে।

পোস্টে আকম্যান আরও লিখেছেন, আমরা এখন স্বেচ্ছাকৃত অর্থনৈতিক মন্দার দিকে হাঁটছি এবং ভবিষ্যতে কীভাবে আমরা রক্ষা পাবো, তা নিয়ে এখনই আমাদের ভাবা উচিত।

ট্রাম্প তার দেশের সঙ্গে বাণিজ্য করার ক্ষেত্রে অন্য দেশের জন্য ভিত্তি শুল্ক আরোপ করেছেন ১০ শতাংশ করে। তা কার্যকর হচ্ছে গত শনিবার থেকে। অনেক দেশের ওপর তিনি আরও উচ্চহারের শুল্ক বসিয়েছেন, যাদের মধ্যে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো দীর্ঘদিনের বাণিজ্যসঙ্গী রয়েছে। চীনের ওপর তিনি কর বসিয়েছেন ৩৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ। এগুলো কার্যকর হবে আগামীকাল, অর্থাৎ বুধবার থেকে। গত কয়েকদিনে এ রকম আরও যেসব ব্যবসায়ী ও ধনকুবের ট্রাম্পের সমালোচনায় যুক্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন জেপি মরগ্যানের প্রধান নির্বাহী জেমি ডিমন। সোমবার তিনি লিখেছেন, শুল্ক বৃদ্ধি বিশ্বে মূল্যস্ফীতি, মন্দা, এবং বিশ্বব্যাপী আমেরিকার অবস্থান দুর্বল করে দেয়ার হুমকি তৈরি করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews