1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ধর্ম নিরপেক্ষতা বাতিলে কোনো প্রস্তাবনা দেয়নি বিএনপি জানালেন সালাহউদ্দিন

  • বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১২ গননা করুন

একতা ডেস্কঃ রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধান সংস্কারে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চাই আমরা। কিন্তু ধর্ম নিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেইনি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিএনপি নির্বাচনের নির্দিষ্ট সময় চেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবে কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অবশ্যই এটা একটা বিষয় থাকবে। সরকারের কাছে সুনির্দিষ্টভাবে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ আমরা চাইব। উনি যেন পরিষ্কারভাবে জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন।

জাতির মধ্যে যে অনিশ্চিত অস্থিরতার ভাব আছে সেখানে যেন স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক গতিশীলতা আসে। সেদিকে লক্ষ্য রেখে আমরা বলব, এটা যথেষ্ট সময়। তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতঃপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য উনারা সমস্ত কার্যক্রম পরিকল্পনা করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews