1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে বললেন আমীর খসরু

  • বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭২ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। ৯ এপ্রিল, বুধবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, বিএনপির রাজনীতিই তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসির কারণে হয়েছে।

তিনি বলেন, আজ থেকে একুশ বছর আগে বিএনপি ক্ষমতা ছাড়ে, ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে আজকে তো বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা। কিন্তু বিগত দিনগুলোতে দেখি যে এটা নষ্ট করে দেওয়া হয়েছে। বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।

আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে অব্যাহত রাখতে হবে। সেখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেখানে তারা বিশ্বাস বেশি পায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews