1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

তিন বহুজাতিক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০৬ গননা করুন

একতা ডেস্কঃ তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছে। তা হলো স্পেনভিত্তিক খুচরা পণ্য বিক্রেতা ইনডিটেক্স, সিমেন্ট উৎপাদনকারী লাফার্জহোলসিম ও চীনের পোশাক খাতের কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ। গতকাল ৯ এপ্রিল, বুধবার ঢাকায় চলমান চার দিনের ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এর তৃতীয় দিনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আগামী মাসে চীনের বাণিজ্যমন্ত্রী প্রায় ২০০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা করছেন, যা দেশের বিনিয়োগ সম্ভাবনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

৭ এপ্রিল, সোমবার শুরু হওয়া বিডা আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনেরও বেশি বিনিয়োগকারী ও কোম্পানির প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনের শেষ দিন ১০ এপ্রিল, বৃহস্পতিবার।

আশিক চৌধুরী বলেন, হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে মোট ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। এর মধ্যে ১০০ মিলিয়ন ডলার অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল ও ডাইং খাতে এবং ৫০ মিলিয়ন ডলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পোশাক শিল্পে বিনিয়োগ করা হবে। এ লক্ষ্যে আজ বিডা ও হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews