1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ট্রাম্পের শুল্কযুদ্ধের বিরুদ্ধে চীনের প্রস্তাব প্রত্যাখ্যান করলো অস্ট্রেলিয়া

  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্য আমদানির ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ করছেন। এর প্রভাবে অস্থির হয়ে উঠেছে বিশ্ব পুঁজিবাজার। এমতাবস্থায় বেশ কিছু দেশের অনুরোধের প্রেক্ষিতে ৯০ দিনের জন্য নতুন শুল্কনীতি স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময়ে শুধুমাত্র অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই সুবিধা পাচ্ছে না প্রতিদ্বন্দ্বী চীন। দেশটির যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় ক্ষেপেছেন ট্রাম্প। চীনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দেশটির পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এমন অস্বাভাবিক শুল্কযুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে অস্ট্রেলিয়াকে ‘হাত মেলানোর’ প্রস্তাব দিয়েছিল চীন।

চীনের সেই প্রস্তাব প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশটি। অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াও কিয়ান যুক্তি দিয়ে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং ধমক দেওয়ার আচরণ বন্ধ করার জন্য যৌথ প্রতিরোধই একমাত্র উপায়। বৃহস্পতিবার এক মতামত লেখায় এ ব্যাপারে ক্যানবেরার সহযোগিতার চান তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ানরা কেবলমাত্র ‘নিজের পক্ষে কথা বলবে’।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, অস্ট্রেলিয়া জাতি কখনও ‘চীনের হাত ধরে থাকবে না’। তিনি বলেন, এটি অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থ অনুসরণের বিষয়, চীনের সাথে সাধারণ যোগাযোগ করার বিষয় নয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews