1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিপুলসংখ্যক চালকল শাস্তির আওতায় আসছে

  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সরকারি গুদামে চাল দেয়ার চুক্তি না করা এবং চুক্তি করেও যথাযথভাবে চাল সরবরাহ না করায় শাস্তির আওতায় আসছে রাজশাহী বিভাগের বিপুলসংখ্যক চালকল। ওসব চালকলের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তর থেকে ৯১৩টি চালকলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় চালকলের বিরুদ্ধে শাস্তি ঠিক করবে। চাল দেয়ার চুক্তি করেনি এমন ৭৫১টি মিলের মধ্যে ৪৫টি অটো রাইস মিলস রয়েছে। আর বাকিগুলো হাসকিং মিলস। আর চুক্তি করে গুদামে চাল দেয়নি এমন মিলের সংখ্যা ১৬২টি। তার মধ্যে লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ চাল দিয়েছে এমন মিলের সংখ্যা ৩০টি আর ৫০ শতাংশ চাল দিয়েছে এমন মিলের সংখ্যা ৭১টি। খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

খাদ্য গুদামে যেসব মিল চাল দেয়নি বা চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি এমন মিলের একটি তালিকা করা হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী চলতি মৌসুমে যারা ৫০ থেকে ৮০ শতাংশ চাল দিয়েছে তাদের জামানত থেকে টাকা কেটে নিয়ে জরিমানা করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি যারা চালই দেয়নি তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা আসলে তা কার্যকর করা হবে। সূত্র জানায়, রাজশাহী বিভাগের জেলাগুলোতে চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ধান-চাল সংগ্রহের সময়সীমা কয়কদফা বাড়ানো হলেও তাতে কোনো সুফল আসেনি। ফলে লক্ষ্যমাত্রা না পূরণ করেই খাদ্য বিভাগ সংগ্রহ অভিযান শেষ করেছে। ওই বিভাগের আটটি জেলায় ৫৬ হাজার ৩৫৯ টন লক্ষ্যমাত্রার বিপরীতে ধান সংগ্রহ হয়েছে মাত্র ৩৯৫ টন, যা লক্ষ্যমাত্রার মাত্র ৭ শতাংশ। প্রতি মণ এক হাজার ৩২০ টাকা দরে কৃষকরা সরকারি গুদামে বেশি ধান দেয়নি। কারণ রাজশাহী অঞ্চলের হাট-বাজার ও মোকামে কৃষকরা ধান বিক্রি করেছে এক হাজার ৪৫০ টাকা দরে, যা সরকারি মূল্যের চেয়ে ১৩০ টাকা বেশি। তাছাড়া চলতি মৌসুমে রাজশাহী বিভাগের আট জেলায় সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১১ হাজার ২৬৩ টন। কিন্তু মৌসুম শেষে ৯৪ দশমিক ৭০৭ টন সংগ্রহ হয়েছে। আর আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৮৯১ টন কিন্তু সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৫২৯ টন।

স্থানীয় কৃষকরা বলছেন, সরকারি গুদামে ধান দেয়ার পরিবেশ নেই। আবার দামও কম। সরকারি গুদামে বাকিতে ধান বিক্রি করতে হয়। টাকা পেতে ঝামেলা পোহাতে হয়। বিপরীতে হাট-বাজারে তারা নগদে ধান বিক্রি করতে পারে। সরকারি গুদামের দেয়া মূল্যের সঙ্গে খোলা বাজারে চালের মূল্য বেশি হওয়ায় মিলারদের গুদামে পড়ে থাকা আগের বছরগুলোর পুরোনো চালই সরকারি গুদামে বেশি এসেছে। পুরোনো ওসব চালের খাদ্য মূল্য, পুষ্টিমান ও ব্যবহারযোগ্যতা নতুন চালের তুলনায় অনেক কম। ক্রয় লক্ষ্যমাত্রা পূরণে গুদাম কর্মকর্তারা মানহীন ওসব পুরনো চাল কিনে গুদামে ভরেছে। মিল মালিকরাও লাইসেন্স বাঁচাতে পুরনো চাল গুদামে দিয়েছে। অনেক মিল মালিক ভারত থেকে আমদানি করা পুরোনো চাল গুদামে দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews