1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সন্দ্বীপে জামায়াতের কর্মিসভা

  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৮ বছর পর খোলা ময়দানে আয়োজিত সম্মেলনে অসংখ্য কর্মীর জমায়েত দেখা গেছে। ১২ এপ্রিল শনিবার সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদের মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে সন্দ্বীপের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা সমাবেশে যোগ দেন। সন্দ্বীপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ শাহাজাহান। তিনি বলেন শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলীকে হত্যা করে আওয়ামী লীগ মনে করছিল জামায়াতে ইসলামী শেষ হয়ে গেছে। ১৫ বছর তারা খুন গুম করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু ‘২৪ এর ছাত্র জনতা তাদের কে দেশ থেকে চিরবিদায় জানিয়েছে, আর কোন দিন তারা মাঠে আসতে পারবে না। ১৬ বছরের জঞ্জাল ৭/৮ মাসে সরানো সম্ভব নয়। তাই প্রয়েজনীয় সংস্কার শেষ না করে কোন নির্বাচন নয়।

চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারি সেক্রটারী অধ্যক্ষ ফজলুল করিম, তরিবিয়ত সেক্রেটারি আব্দুল কুদ্দুস, শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি ইউছুপ বিন আবু বকর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য মোঃ ইব্রাহিম রনি, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জাব্বার, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শওকত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর এ এম এম রফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি এ এস এম হালিম উল্যাহ।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান, মাইটভাঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তরজেলা সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তরজেলা সাবেক সভাপতি ফরিদ উদ্দিন নিজামী, সাবেক ছাত্রনেতা মাহবুবুল মাওলা রিপন, ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews