একতা ডেস্কঃ ভূমিকম্প হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। শনিবার সকালে এই দুই শহরের আগে ভূমিকম্প হয় পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশেও। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটর উত্তর পশ্চিমাঞ্চলের ছিল এর উৎপত্তি। কেন্দ্র ১২ কিলোমিটার গভীরে। পাঞ্জাবের অ্যাটক ও চকাল শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
খাইবার পাখতুনখোয়ার পেশওয়ার, মারদান, মোহমান্দ, সোয়াবি, নওশেরা, লব্ধি মারওয়াতেও ভূমিকম্প হয়েছে।

Leave a Reply