1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মুর্শিদাবাদে পুলিশ জনতা সংঘর্ষ ও সারা বাংলায় আটক ১১৮

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭১ গননা করুন

একতা ডেস্কঃ ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার পর ১১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় ১২নং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শতাধিক মানুষ। পুলিশ অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক ও অন্যান্য যানবাহনে ভাংচুর এবং আগুন দেয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাসের নিক্ষেপ করে। পরে অশান্তি শাজুরমোড় ও ধুলিয়ান, সুতি সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। শুক্রবার অশান্তির মধ্যে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। ওই যুবকের নাম মোশারফ হোসেন। তার বাবা জানান, সংঘর্ষের সময় তার ছেলে রাস্তায় প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়। জানা গেছে ওই যুবকের বুকে গুলি লেগেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এর পর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র গণমাধ্যমকে জানিয়েছেন, “ওই অঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। শুক্রবারের অশান্তির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সকাল থেকে একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। সামশেরগঞ্জের ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে বিএসএফও মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে সামশেরগঞ্জের ডাকবাংলো ট্রাফিক গার্ডে আগুন লাগিয়ে দেয়া হয়। ব্যাপক ভাঙচুর করা হয় অজিমগঞ্জের রেলের অফিসেও।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews