1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

শালিখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধীর মৃত্যু

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩১০ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়ার কালিগঞ্জ রোডের সেবা ক্লিনিকের পাশে এক বাড়িতে আগুন লেগে প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ১৩ এপ্রিল, রবিবার আনুমানিক সকাল ৯টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় প্যারালাইসড রোগী সুমন কুমার রায় (৪২) ঘরের ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যান।
প্রতিবেশীরা জানান, উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গ্রামের মৃত দিলীপ কুমার রায়ের ছেলে এই সুমন কুমার রায় পেশায় স্বর্ণকার ছিলেন। ব্যবসার প্রয়োজনে তার পিতা দিলীপ রায় আড়পাড়ার এই বাড়িটি কিনেছিলেন। সেই বাড়িতে মায়ের সাথে থাকতেন পিতৃহীন যুবক এই সুমন। পাঁচ বছর ধরে সুমন প্যরালাইসড হয়ে বিছানায় শুয়ে ছিলেন বাকরুদ্ধ সুমন। আগুন লাগার সময় সুমনের মা বাড়িতে ছিলেন না। আগুন দেখে প্রতিবেশীরা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। পরে যখন ঘরে শুয়ে থাকা সুমনের কথা মনে পড়েছে ততক্ষণে আর কিছু করার ছিল না।
শালিখা উপজেলা ফয়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার ইনস্পেক্টর সঞ্জয় কুমার দেব নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে
দুইটা ইউনিট গিয়ে ৩০ মিনিট ধরে চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু প্যারালাইস্ড রোগী সুমন কুমার রায়কে আমরা জীবিত উদ্ধার করতে পারিনি।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, আজ সকাল ৯টার দিকে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে সুমন কুমার রায়ের মৃত্যু হয়েছে। এব্যাপারে শালিখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews