একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলরাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেনকে দলীয় পথ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে। গতকাল শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মোঃ ওসমান গনি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জেলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সম্প্রতি রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক অফিসে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় অফিসে ছাত্রদল নেতা না থাকায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায়।

Leave a Reply