1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বাংলাদেশ-তুরস্ক যৌথ সহযোগিতায় নতুন সম্ভাবনা মহাকাশ প্রযুক্তিতে

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ গননা করুন

একতা ডেস্কঃ কৌশলগত বন্ধু রাষ্ট্র তুরস্কের সঙ্গে মহাকাশ প্রযুক্তিতে যৌথ সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গতকাল ১২ এপ্রিল, শনিবার তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (ADF)-২০২৫’-এর ফাঁকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো। তৌহিদ হোসেন বৈঠকে বসেন ‘টার্কিশ এয়ারোস্পেস’-এর প্রেসিডেন্ট ও সিইও মেহমেত ডেমিরোর সঙ্গে। বৈঠকে ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমও। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ মহাকাশ প্রযুক্তিতে একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক অংশীদার খুঁজছে, আর তুরস্ক সেই ভূমিকায় গুরুত্বপূর্ণ হতে পারে। উভয় দেশের পারস্পরিক সহযোগিতা হলে তা দুই পক্ষের জন্যই লাভজনক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই আলোচনা অনুষ্ঠিত হয় এমন একটি ফোরামের পটভূমিতে, যেখানে বিশ্বের প্রায় ৪ হাজার অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আনাতোলিয়া কূটনীতি ফোরাম-এর মূল প্রতিপাদ্য ছিল ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ফোরামে অংশ নিয়েছেন ২০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান, ৫০ জনের বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনের বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধি। বাংলাদেশের মহাকাশ প্রযুক্তিতে অংশগ্রহণ কেবল গবেষণা ও নিরাপত্তা খাতে নয়, অর্থনৈতিক উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং বৈশ্বিক কৌশলগত অবস্থানে উত্তরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তুরস্কের মতো অভিজ্ঞ বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় এই পথচলা আরও মজবুত ও কার্যকর হবে-এমনটাই প্রত্যাশা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews