1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

শুল্কযুদ্ধ থেকে পিছু হটলেন ট্রাম্প

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প শুষ্ক ইস্যুতে কিছুটা পিছু হটলেন। নতুন করে আরোপ করা শুষ্ক থেকে মোবাইল ফোন ও কম্পিউটার সামগ্রীকে অব্যাহতি দিলেন তিনি। মার্কিন শুষ্ক এবং সীমান্ত সুরক্ষা দফতরের নতুন গাইডলাইনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একের পর এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তার এসব নির্বাহী আদেশ পালনে ব্যতিব্যস্ত ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের ঘোষিত শুদ্ধনীতিতে অস্থির হয়ে ওঠে বিশ্ব বাজার। এমতাবস্থায় শুদ্ধনীতি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানানো হলো। গতকাল শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দফতরের নতুন গাইডলাইনে বলা হয়েছে, স্মার্টফোন এবং কম্পিউটারের ওপর নতুন শুদ্ধনীতি কার্যকর হবে না।

মার্কিন বাজারে চীনা পণ্যের ওপর ট্রাম্প ১৪৫ শতাংশ চাপিয়েছেন ট্রাম্প। মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা ‘অ্যাপল’-এর আইফোন এবং অন্য পণ্যগুলোর বেশিরভাগই উৎপাদিত হয় চীনে। সে ক্ষেত্রে চীনা পণ্যে চড়া হারে শুষ্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে ‘অ্যাপল’-এর পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মোবাইল এবং কম্পিউটারকে আমদানি শুল্কের নতুন নীতি থেকে বাদ দিল ট্রাম্প প্রশাসন।

তিনি জানান, আমেরিকার মাটিতে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। সে ক্ষেত্রে মার্কিন শুল্কের কারণে আমদানির খরচ সামলাতে যুক্তরাষ্ট্রের মাটিতেই অ্যাপল নিজেদের পণ্য তৈরি করবে বলে আশা করছেন ট্রাম্প।

আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দফতরের নতুন গাইডলাইন থেকে অনেকেই অনুমান করছেন, ওই ভাবনাচিন্তা থেকে হয়তো সরে এসেছে মার্কিন প্রশাসন। সম্ভবত সেই কারণেই মোবাইল এবং কম্পিউটারের ওপর শুদ্ধে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল, কম্পিউটারের পাশাপাশি সৌর ব্যাটারি, টেলিভিশনের ডিসপ্লে, মেমোরি কার্ড, সেমিকন্ডাক্টর-সহ বেশ কিছু বৈদ্যুতিক পণ্যকেও নয়া শুষ্কনীতির আওতার বাইরে রাখা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews