1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মহালছড়িতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপিত

  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ গননা করুন

ছানোয়ার হোসেন, মহাল ছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বর্ষবরণ ও বাঙালির চিরায়ত সংস্কৃতি ধারণ করে মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনে।

সোমবার, ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। বর্ণিল পোশাকে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) সুজন চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা। বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ হিসেবে আয়োজন করা হয় পান্তা-ইলিশের বিশেষ আপ্যায়নেরও।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews