1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ ইসরায়েলের গণমাধ্যমে

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এবার বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত ফলাও করে প্রচার করেছে। সংবাদমাধ্যমটি এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালনের খবর প্রচার করেছিল। এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি পুনঃস্থাপন করেছে। ফলে বাংলাদেশের নাগরিকরা যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া মুসলিম প্রধান বাংলাদেশের জন্য এটি একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়।

বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেন ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়। তবে হাসিনা সরকার বলেছিল, এর মাধ্যমে ইসরায়েলের প্রতি বাংলাদেশ সরকারের অবস্থান পরিবর্তন হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-কে জানিয়েছেন, পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেওয়া হয়। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলার প্রতিবাদে শনিবার ঢাকায় বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করে টাইমস অব ইসরায়েল। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অনেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইসরাইলকে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে (জুতা দিয়ে) দিয়ে আঘাত করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews