1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

ইসারায়েলী হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজারের কাছাকাছি

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ গননা করুন

একতা ডেস্কঃ দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলায় এ পর্যন্ত প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটানা ১৮ মাস ধরে চলা এই আগ্রাসন ও মানবিক সংকটের বিরুদ্ধে বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ তীব্র হচ্ছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “ইসরায়েলের শত্রু” বলে অভিহিত করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

১৪ এপ্রিল, সোমবার রাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হালুজ ইসরায়েলি চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুকে “ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “একজন শত্রু, যার নাম বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। শত্রুকে দমন বা কারাগারে পাঠানো উচিত, তবে হত্যা করা উচিত নয়।” হালুৎজের এই বক্তব্য নেতানিয়াহুর দল লিকুদের তীব্র নিন্দার সম্মুখীন হয়েছে। দলটি এক বিবৃতিতে এটিকে “গণতন্ত্রবিরোধী উস্কানি” আখ্যা দিয়ে বলেন, “সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে শত্রু বলে আখ্যায়িত করে তাকে কারাগারে পাঠানোর কথা বলেছেন। এটি মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং চরমপন্থীদের উৎসাহিত করার অপচেষ্টা।”

এই বিতর্কের পটভূমি হলো গাজায় ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক অভিযান, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত জানুয়ারিতে অস্থায়ী যুদ্ধবিরতিতে এলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় তীব্র হয়। হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় ইসরায়েল ফের গাজায় বিমান হামলা চালাচ্ছে।

ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হচ্ছেন। হালুৎজের বক্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে, যেখানে নেতানিয়াহুর নীতির সমালোচনা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বিভক্তির মধ্যে ইসরায়েলের ভবিষ্যৎ কৌশল নিয়ে জটিলতা আরও গভীর হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews