1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় বাংলাদেশি মাহমুদুর রহমান নয়ন

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ গননা করুন

একতা ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রাজ্য নির্বাচনে ভিয়েনার ২৩ নম্বর ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) প্রার্থী হয়ে আবারও জেলা প্রতিনিধি হিসেবে নমিনেশন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোলা জেলার লালমোহনের কৃতি সন্তান মাহমুদুর রহমান (নয়ন)। আগামী ২৭ এপ্রিল, রবিবার একই সাথে ভিয়েনা সিটি কর্পোরেশন এবং ডিসট্রিক্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করে ২৩ নম্বর ডিসট্রিক্টের ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান (নয়ন)। এর মাধ্যমে তিনি অস্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি বাংলাদেশের ভোলা জেলার লালমোহন উপজেলায়। অস্ট্রিয়ান তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান (নয়ন)-এর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের উপরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস-এর এডিটর ইন চিফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর প্রধান উপদেষ্টা। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির লোকজন গর্বিত বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান (নয়ন) অস্ট্রিয়ার স্থানীয় মূলধারার একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় রাজনীতিবিদ। অস্ট্রিয়ান পিপলস পার্টিতে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।

অস্ট্রিয়ার যে কোনো নির্বাচনে প্রথমে ভোট দিতে হয় দলকে। তারপর নিজের পছন্দের কেউ থাকলে তাঁর নাম লিখে দিতে হয়। বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়। মেধা, যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি বংশোদ্ভূতরা এখন সগৌরবে মহামানিত। মাহমুদুর রহমান (নয়ন) ছাত্র রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি হায়ার টেকনিক্যাল কলেজে ছাত্রবস্থায় ২০১২/২০১৩ ইং সালে সমগ্র অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্টের নেতৃত্ব দেন।

তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন, মাত্র ২৯ বছর বয়সে বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অস্ট্রিয়ার রাজনৈতিক অঙ্গনে। এবার ভিয়েনায় বসবাস করা শুধুমাত্র ২৩ নম্বর ডিস্ট্রিক্টের বাংলাদেশি-অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ মাহমুদুর রহমান নয়নকে ভোট দিতে পারবেন। নয়ন মনোনয়ন পাওয়ায় অস্ট্রিয়ার বাংলাদেশিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এক সাক্ষাৎকারে মাহমুদুর রহমান (নয়ন) দলমত নির্বিশেষে সবার ভোট চেয়ে সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews