1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

নগরকান্দায় উপজেলা প্রশাসন ও বিএনপির আয়োজনে বাংলা নতুন বর্ষবরণ উদযাপন

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২১ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসন ও বিএনপির নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ (শুভ নববর্ষ) উদযাপন করা হয়।

সোমবার সকালে বাঙ্গালীর প্রানের উৎসব বর্ষবরণ উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘বর্ষবরন আনন্দ শোভাযাত্রা’ শুরু করা হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর নেতৃত্বে আনন্দ শোভাযত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান পরিবেশন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান সাকিল, নগরকান্দা থানা ভারপ্রাপ্ত মোঃ সফর আলী, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামচুল হুদা হুদু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও নানা শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া লাঠি খেলা, হাডুডু খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews