1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শরীয়তপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ গননা করুন

একতা ডেস্কঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মাসেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন এলাকায় গতরাতে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার রাত ৯ টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মৃত চার ব্যক্তি হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজীর কান্দি এলাকার, এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে নেয়ার সময় সবাই মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুর, মো: আহসান হাবিব ও পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন রাত ১১:৩০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাত ৯ টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা ও পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মধ্যে সবাই মারা যান। নিহতরা যে গাড়িগুলো চালাচ্ছিলেন সেগুলো অনটেস্ট গাড়ি ছিল। স্থানীয়রা জানান, গাড়ি দুটির গতি বেশি ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews