1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ জুরিবোর্ড পুনর্গঠনের পর প্রজ্ঞাপন জারি

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪২ গননা করুন

একতা ডেস্কঃ ঢালিউডে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানে জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য গত ১৫ সেপ্টেম্বর ‘জুরিবোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপন সংশোধনপূর্বক জুরিবোর্ড পুনর্গঠন করে ফের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে ‘জুরিবোর্ডে চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- আশির দশকের সাড়া জাগানো নায়িকা এখন বিশিষ্ট অভিনেত্রী সুচরিতা, নব্বই দশকের জনপ্রিয় নায়ক বিশিষ্ট অভিনেতা খাজা নাঈম মুরাদ, বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও চলচিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ।

পদাধিকার বলে ‘জুরিবোর্ডের সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ঢাকার ভাইস চেয়ারম্যান, সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান। জুরিবোর্ডে আরো আছেন চিত্রগ্রাহক বরকত হোসেন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

জুরিবোর্ড কার্যপরিধিতে বলা হয়েছে, এই ‘জুরিবোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। আজীবন সম্মাননাসহ ২৮ টি ক্ষেত্র পুরস্কার প্রদানের জন্য বিবেচিত হবে।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews