1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ গননা করুন

একতা ডেস্কঃ পুলিশ অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নিয়েছে রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায়। ৩০ এপ্রিল, বুধবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির জন্য দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর শুনানি শেষে আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে, অন্যদিকে আসামি পক্ষ তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড অনুমোদন দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুব আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্দিকুর রহমান তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে সোস্যাল মিডিয়ায় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান করেছেন। শেখ হাসিনাকে বিভিন্নভাবে আন্দোলন দমনে উস্কানি দিয়েছেন।

আন্দোলনের সময় সিদ্দিকুর আহত ছাত্র জনতাকে হাসপাতালে ভর্তিতেও বাধা দিয়েছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত ২৯ এপ্রিল, মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিদ্দিককে কিছু যুবক আটক করে। পরে তাকে রমনা থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে অবস্থিত কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ঘটনার প্রায় ১০ মাস পর তিনি গুলশান থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়। মামলার অন্যতম আসামি হিসেবে অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews