1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী

ভারত-পাকিস্তান উত্তেজনায় ধৈর্য ধারণের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩৩ গননা করুন

একতা ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পরমাণু শক্তিধর দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন। ফোনালাপে পেহেলগামের হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন রুবিও। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং হামলার তদন্তে পাকিস্তানের সহযোগিতার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, রুবিও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে ভারতকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তিনি পেহেলগামের ভয়াবহ হামলায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলাপে রুবিও পাকিস্তানকে কাশ্মীর হামলার নিন্দা জানাতে এবং তদন্তে সহযোগিতা করতে বলেন। তিনি এই নৃশংস হামলার তদন্তে পাকিস্তানি কর্তৃপক্ষকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পেহেলগামে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অবনতি হতে শুরু করেছে। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews