1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আবু বাকের মজুমদার ভারতের ওপর বাংলাদেশের মানুষের ক্ষোভের কারণ জানালেন

  • শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৬০ গননা করুন

একতা ডেস্কঃ ভারত-পাকিস্তান সম্পর্ক, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং বাংলাদেশের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন সম্প্রতি একটি টকশোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার তিনি বলেন, ভারত-পাকিস্তান পরিস্থিতির কথা বলার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ১৯৪৭ সালে দেশ

ভাগের সময় যে ধর্মভিত্তিক দর্শনের উপর দাঁড়িয়ে ভারত ও পাকিস্তান আলাদা হয়, সেই বিভাজনের সময় থেকেই এই অঞ্চলে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, এবং আজও তা চলমান। ১৯৬৫ সালের যুদ্ধে আমরা যে এলাকা নিয়ে সংঘাত দেখেছি, আজও সেই একই জায়গায় টানাপোড়েন। এটা তাৎক্ষণিক সঙ্কট নয়, বরং দীর্ঘদিনের। বর্তমানে সিন্ধু নদী পানি চুক্তি নিয়েও ভারত বার্গেইন করছে, এমনকি চুক্তি বাতিল করার ইঙ্গিতও দিচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তান দুই দেশই বরাবরই আধিপত্য বিস্তারের চেষ্টা করে এসেছে। আজ তারা নিজেরাই এক ধরনের সঙ্কটে পড়েছে। বাংলাদেশ সবসময় শাস্তিপূর্ণ অবস্থান নিতে চায়। আমরা বন্ধুত্বপূর্ণ বার্তা দিতে চাই, আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানাই।” আবু বাকের বলেন, “২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচে ভারত যেভাবে ম্যাচটি পরিচালনা করেছিল, তাতে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হয়। এরপর আমরা দেখেছি, ভারত কীভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করছে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সে ভারত নিয়ে মন্তব্য করেছিল বলেই তাকে হত্যা করা হয়। এমনকি ২০১৮ সালের নির্বাচনেও আমরা দেখেছি ভারত কীভাবে আওয়ামী লীগের হয়ে সক্রিয় ছিল। আমরা দেখেছি ভারতের পররাষ্ট্রনীতি কীভাবে বাংলাদেশের ওপর চাপ তৈরি করে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত-বিরোধী মনোভাব তৈরি হয়েছে। ২০২৪ সালের প্রজন্ম এক শক্ত বার্তা দিয়েছে, দিল্লি নয়, ঢাকা। এই যে দীর্ঘদিনের ভারতীয় আধিপত্যবাদী চর্চা, বাংলাদেশে সেটি চলবে না। জনগণ সেটিকে মেনে নেবে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন চোখে চোখ রেখে কথা বলতে প্রস্তুত।

ভারতের চারজন সেনা বাংলাদেশে প্রবেশ করে, যার মধ্যে দুজনকে আটক করে বাংলাদেশ। এ প্রসঙ্গে আবু বাকের বলেন, তারা পা ধরে ক্ষমা চেয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমরা চোখে চোখ রেখে কথা বলি, এই নীতি আমরা সমর্থন করি। তিনি বলেন, বাংলাদেশ প্রস্তুত। ২৪ সালের এই প্রজন্ম প্রস্তুত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews