1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

  • বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী নেতৃত্বে মাদকাসক্তি ও জনভোগান্তি প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০৫ আগস্ট ২০২৬) মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ শাহিন (২৫)। তিনি মৃত ফারুখ মিয়ার ছেলে ও মৃত শাহিরুন নেছার সন্তান। তাঁর বাড়ি ১নং ওয়ার্ডের ক্যায়াংঘাট এলাকায়, ৩নং ক্যায়াংঘাট ইউনিয়ন, মহালছড়ি উপজেলা, খাগড়াছড়ি।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকাসক্তি, জনভোগান্তি সৃষ্টি এবং সামাজিক দুর্ভোগের কারণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানিয়েছে, মাদক, অপরাধ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড দমনে মহালছড়ি উপজেলার সব এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews