1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৮৬ গননা করুন

একতা ডেস্কঃ বিভাগীয় শহর খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী নগরীর খালিশপুর এলাকার সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ করার পাশাপাশি জরিমানাও আদায় করা হয়। অবৈধ দখল অপসারণকালে নগরীর ৯নম্বর ওয়ার্ডস্থ আবু নাসের লিংক রোডের পুরাতন মালামাল ব্যবসায়ী নানু হাওলাদারকে সড়ক ও ফুটপাতের উপর মালামাল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা, একই অপরাধে মো: হাবিবকে ৩ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় মুদি ব্যবসায়ী মো: জাহিদ হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া বাস্তুহারা কলোনী এলাকার ড্রেন সংলগ্ন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করার পাশাপাশি অন্যান্য অবৈধ স্থাপনাসমূহ নিজ উদ্যোগে এক দিনের মধ্যে অপসারণের জন্য সময় বেঁধে দেয়া হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তথ্যসূত্রঃ স্পন্দন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews