1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

হলিউডকে বাঁচাতে উদ্যোগ ট্রাম্পের

  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৮৯ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যে এবার চলচ্চিত্রশিল্পকে নতুন শুল্কের ছকে আনতে চলেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, বিদেশে নির্মিত চলচ্চিত্রে ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। ট্রাম্প জানান, মার্কিন চলচ্চিত্রশিল্প দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং এই শিল্পকে বাঁচাতে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে বলেছেন, সব কিছুর ওপরে এটা একটা প্রচারণা ও প্রপাগান্ডা। আমেরিকায় তৈরি চলচ্চিত্র আমরা আবার চাই। দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প হলিউডে ব্যবসার সুযোগ বাড়াতে জন ভয়েট, মেল গিবসন ও সিলভেস্টার স্ট্যালোনকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। তিনি হলিউডকে ‘চমৎকার, কিন্তু গভীর সংকটে থাকা জায়গা’ হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প জানিয়েছেন, হলিউডের ব্যবসা গত চার বছরে বিদেশে চলে গেছে। তিনি সেটিকে আবার আগের চেয়ে বড়, ভালো ও শক্তিশালী’ করে ফিরিয়ে আনতে চান। এ জন্য কিছু প্রতিনিধিকে তিনি তাঁর ‘বিশেষ দূত’ হিসেবে নিয়োগ দিয়েছেন। সিনেমাশিল্প গবেষণা প্রতিষ্ঠান প্রডগ্রো-এর মতে, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় সিনেমা তৈরির কেন্দ্র। সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, দেশটি গত বছর সিনেমা তৈরিতে প্রায় সাড়ে চৌদ্দ বিলিয়ন ডলার খরচ করেছে, যা ২০২২ সালের তুলনায় ২৬ শতাংশ কম।

বিপরীতে এই খাতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্য ওই একই সময়ে আরো বেশি বিনিয়োগ পেয়েছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে। হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করছেন। তার দাবি, এতে যুক্তরাষ্ট্রের শিল্প ও কর্মসংস্থান রক্ষা পাবে। তবে এতে বৈশ্বিক অর্থনীতি অস্থির হয়ে উঠেছে, আর বিশ্বের নানা দেশে জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews