1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যশোর শহরের যানজট নিরসনে পৌরসভার কার্যক্রম শুরু

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ গননা করুন

একতা ডেস্কঃ জেলা শহর যশোরের যানজট নিরসনে কার্যক্রম শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। কার্যক্রমের অংশ হিসেবে সোমবার শহরে অভিযান চালিয়ে ৪০টি লাইসেন্সবিহীন ইজিবাইক ও অটো রিক্সা আটক করেছে বলেন জানান পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ। গত ১৬ অক্টোবর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম শহরের যানজট নিরসনে অবৈধ ইজিবাইক ও অটোরিক্সা চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এটি কার্যকর করার জন্য পৌর প্রশাসক রফিকুল হাসানকে বলা হয়। তার প্রেক্ষিতে পৌর প্রশাসক রফিকুল হাসানের নির্দেশে পৌরসভা ও ট্রাফিক পুলিশ সমন্বিতভাবে সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত শহরের দড়াটানা, সিভিল কোর্ট মোড়, ঘোপ নওয়াপাড়া রোডে অভিযান চালানো হয়। এ সময় ২৫টি ইজিবাইক ও ১৫টি অটো রিক্সা আটক করা হয় বলে জানায় ট্রাফিক অফিস কর্তৃপক্ষ। পৌরসভা সূত্র জানায়, শহরে চলাচলকারী ইজিবাইক ও অটো রিক্সা অধিকাংশ লাইসেন্সবিহীন। একারণে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন জানান, যানজট নিরসনের অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ইজিবাইক ও অটোরিক্সা আটক করা শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, কর্মচারী মনিরুজ্জামান নয়ন, দেলোয়ার হোসেন প্রমুখ।

তথ্যসূত্রঃ স্পন্দন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews