1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

অভয়নগরে বাস উল্টে পুকুরে নিহত ১

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৬২ গননা করুন

একতা ডেস্কঃ যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহন নামে যাত্রীবাহী বাস রোববার সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পুকুরে উল্টে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। ঘটনার একদিন পর সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের একদল কর্মী অভিযান চালিয়ে ওই পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রোববার সন্ধ্যায় খুলনাগামী এমকে পরিবহন ((ঢাকা মেট্রো ব-১৪-৫৬৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পুকুরে উল্টে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

তিনি আরো বলেছেন, সোমবার দুপুরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই পুকুরে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে বাসের সামনের অংশ পুকুর থেকে উঠানোর পর অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহের সন্ধান মেলে। মরদেহটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এমকে পরিবহনের হেলপারের বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। তবে বাস মালিক আসলে সঠিক পরিচয় বলা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তথ্যসূত্রঃ স্পন্দন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews