1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাবির বঙ্গবন্ধু হলের নাম বদলে দেয়া হলো

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২০৩ গননা করুন

একতা ডেস্কঃ এবার বদলে গেল রাবির বঙ্গবন্ধু হলের নাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলসহ মোট ১২টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ৫৩৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিজয়-২৪’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হয়েছে ‘জুলাই-৩৬’। এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনার নাম নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত নামগুলো হলো: সৈয়দ নজরুল প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-১, সৈয়দ মনসুর আলী প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-২, তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনকে সিনেট ভবন, শেখ কামাল স্টেডিয়ামকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনকে জাবির ইবনে হাইয়ান ভবন, ড. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনকে জামাল নজরুল ভবন, কৃষি অনুষদ ভবনকে কৃষি ভবন, শেখ রাসেল মডেল স্কুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল, কাজলা গেইটকে ‘শহীদ সাকিব আঞ্জুম গেইট’ এবং বিনোদপুর গেইটকে ‘শহীদ আলী রায়হান গেইট’ নামকরণ করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল, শেখ কামাল স্টেডিয়াম, নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান ও শেখ হাসিনা হলেরও নামফলক ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। সেদিন তারা এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবি তোলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews