1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

সন্দ্বীপে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫২৯ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’-এর আওতায় দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে, বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অংশগ্রহণ করেন উপজেলার ১৫টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিগ্যান চাকমা। সঞ্চালনায় ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহি উদ্দীন।

বক্তারা বলেন, অল্প সময়ে ও কম খরচে স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় সারাদেশের ৬১টি জেলার প্রতিটি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সভাপতির বক্তব্যে ইউএনও রিগ্যান চাকমা বলেন, স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা যেতে পারে। গ্রাম আদালত সম্পর্কে এখনও গ্রামের অনেক সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা, যথাযথভাবে অবহিত নন। ফলে তারা সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা মোকাবেলায় গ্রাম আদালত বিষয়ক সরকারি সেবার ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ইউনিয়ন পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সভা, প্রশিক্ষণ ও কর্মশালায় গ্রাম আদালত বিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিতদের বিচারিক সেবা নিশ্চিত করতে এ প্রকল্প বাস্তবায়ন করে চলেছে বলে জানান বক্তারা। সভায় উপজেলার ১৫টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews