1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রেডি-মিক্স ট্রাকের চাপায় দুই বাইক আরোহীর মৃত্যু বনানীতে

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩৯ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ রাজধানী ঢাকার বনানীতে একটি কংক্রিট রেডি-মিক্সের ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৫ মে, রবিবার সকাল ৯টার দিকে বনানী এলাকার একটি সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খাতুন বলেন, ‘আমরা সকাল ৯টার কিছু পরেই খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করি। তবে এখন পর্যন্ত কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

ওসি রাসেল সরোয়ার বলেন, ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews