1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩০২ গননা করুন

একতা ডেস্কঃ ভারত বাংলাদেশে ‘দ্রুত সময়ের মধ্যে’ একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশ বিষয়ে আমাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। আমরা চাই দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হোক। ভারতের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক চাপ ও পারস্পরিক অভিযোগে দুই দেশের সম্পর্ক এক নতুন উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে।

একটি প্রশ্নে জয়সওয়ালকে স্মরণ করিয়ে দেওয়া হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি ‘ভারতীয় আধিপত্যকে’ দেশের বড় সংকট বলে উল্লেখ করেছেন। যা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। এ বিষয়ে জয়সওয়াল বলেন, এ ধরনের বক্তব্য এলে মনে হয়, আপনি সরকার পরিচালনার চ্যালেঞ্জ থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে চাইছেন। বাইরের বিষয়গুলোকে দায়ী করাটা সমস্যার সমাধান নয়।

ভারত সব প্রতিবেশীর সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক’ চায়, যা দুই দেশের মানুষের আকাঙ্ক্ষা ও স্বার্থ পূরণে সহায়ক হবে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে একাধিক ইস্যুতে টানাপোড়েন বেড়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চাওয়ার দাবি, সীমান্ত ইস্যু, ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কূটনীতিক তলব, এমনকি বাণিজ্যিক নিষেধাজ্ঞা, সব মিলিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক জটিল হয়ে উঠছে।

১৭ মে ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি সাময়িকভাবে স্থগিত করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews