1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে দেশের পথে

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০১ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে দেশের পথে রওনা হয়েছেন বাংলাদেশের। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) টোকিও থেকে তার বহনকারী ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ে বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, শনিবার রাত ১০টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

এ সফরে অধ্যাপক ইউনূস দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাসহ প্রায় ২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি অংশ নেন টোকিওতে আয়োজিত ৩০তম নিক্কেই ফোরাম-এ। সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। গত মঙ্গলবার গভীররাতে ঢাকা ত্যাগ করেন সরকারপ্রধান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews