1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দুই সন্তানের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলা যশোরে

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯১ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বৃদ্ধা মাকে কেউ দেখেন না দুই ছেলে সন্তান থাকতেও। ভরন-পোষণ দেয়া দূরে থাক খোঁজও রাখেন না কেউ। এমনকি স্বামীর বাড়ি থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে রোববার যশোর আদালতে মামলা করেছেন অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের রিজিয়া বেগম নামে ওই বৃদ্ধা। মামলায় দুই পুত্র ও তাদের স্ত্রীদের আসামি করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন দুই ছেলে ফারুক হোসেন ও বিল্লাল হোসেন এবং ফারুক হোসেনের স্ত্রী আছিয়া বেগম ও বিল্লাল হোসেনের স্ত্রী রেহেনা বেগম। বাদী মামলায় উল্লেখ করেছেন, আট বছর আগে তার স্বামী হাচান আলী মারা যান। এরপর পুত্রবধূরা তার সাথে ভালো ব্যবহার করতেন না। তাকে দিয়ে বাড়িতে কাজ করানো হতো। না পারলে তার সাথে খারাপ ব্যবহার করতেন। নাতি পোতাকে তার কাছে যেতে দিতেন না। বিষয়টি পুত্রদের জানালেও তারা কর্ণপাত করেননি। ২০২২ সালের ১৩ মার্চ সকালে বাড়িতে কাজ করার সময় পড়ে গিয়ে রিজিয়া বেগমের একটি পা ও একপি হাত ভেঙে যায়। কিন্তু পুত্র ও পুত্রবধূরা তার চিকিৎসার ব্যবস্থা করেননি। শুধু তাই নয়, হাত-পা ভাঙা অবস্থায় একই বছরের ১৬ এপ্রিল তাকে স্বামীর ভিটা থেকে তাড়িয়ে দেন পুত্র ও পুত্রবধূরা।

এরপর থেকে বিবাহিত কন্যরা মাকে তাদের বাড়িতে রেখে চিকিৎসাসহ দেখভাল করতে থাকেন। দীর্ঘ তিন বছর পর গত ১৮ মে সকালে কন্যারা তার মাকে নিয়ে বাবার বাড়িতে যান। এ সময় পুত্র ও পুত্রবধূদের কাছে ভরণপোষণের দাবি করেন রিজিয়া বেগম। কিন্তু তারা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews