1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহালছড়িতে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা মাগুরায়

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আসন্ন ঈদকে সামনে রেখে পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিতে মাগুরার জামরুলতলা বাজারে অভিযান চালিয়েছে। ৩ জুন, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুইটি দোকানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ-এর নেতৃত্বে এ অভিযান চলে।

মেসার্স তালুকদার স্টোর-এ মশলাসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণ এবং ভাউচার না রাখার দায়ে দোকান মালিক মানিক মন্মথ তালুকদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেসার্স অপূর্ব পাল অ্যান্ড সন্স স্টোরের মালিক অমিত পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ ছিল, দোকানে মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন না করা, ভাউচার না রাখা এবং খাবার সংরক্ষণে অবহেলা। অভিযান চলাকালে অন্যান্য দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ঈদকে সামনে রেখে কেউ যেন পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ায়।

ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয়। অভিযানে সহায়তা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি দল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews